© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নুরের বিরুদ্ধে এবার কক্সবাজারে মামলা

শেয়ার করুন:
নুরের বিরুদ্ধে এবার কক্সবাজারে মামলা

ফাইল ছবি

own-reporter
০২:৪৪ পিএম | ২২ এপ্রিল, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার কক্সবাজারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে মামলাটি দায়ের করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি মঈন উদ্দিন।

মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরসহ অসংখ্য ফেসবুক ব্যবহারকারীকে আসামি করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মুনীর উল গিয়াস গণমাধ্যমকে বলেন, সস্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুক লাইভে বক্তব্য দেন নুরুল হক নুর। ওই বক্তব্যে নুর আওয়ামী লীগ নেতাকর্মীদের ধর্মীয় অনুভূতি নিয়ে কুটুক্তি করেছেন বলে অভিযোগে বাদি উল্লেখ করেছেন।

মামলার বাদি কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি মঈন উদ্দিন গণমাধ্যমকে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ডাকসু ভিডি নুরুল হক নুর ফেসবুক লাইভে বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে তার কিছু সমর্থক ও অনুসারীও কক্সবাজারে বসে এসব উসকানিমূলক পোস্ট শেয়ার করে আসছিল। তাই নুরসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন