© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভন্ড হেফাজত নেতাদের পক্ষে বিবৃতি দেয়াও ভণ্ডামি : তথ্যমন্ত্রী

শেয়ার করুন:
ভন্ড হেফাজত নেতাদের পক্ষে বিবৃতি দেয়াও ভণ্ডামি : তথ্যমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৭:৩৯ পিএম | ২২ এপ্রিল, ২০২১

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হেফাজতে ইসলামের ভন্ড ও মিথ্যাবাদী নেতাদের পক্ষে বিবৃতি দেয়াও ভণ্ডামি। হেফাজতে ইসলামের নেতাদের মুক্তির দাবিতে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি আয়োজিত 'আমাদের পৃথিবী পুণরুদ্ধার : বাংলাদেশ দৃষ্টিকোণ ও ভবিষ্যৎ পথযাত্রা’ শীর্ষক ওয়েবিনারে যোগ দিয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, হেফাজত নেতারা যে নষ্ট এবং ভন্ড, সেটি আজ প্রমাণিত। মামুনুলের অনৈতিক, অনৈসলামী কাণ্ডকে তারা যেভাবে তড়িঘড়ি করে বসে ইসলামের আলোকে বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে, নাউজুবিল্লাহ, সেটিই তাদের অপরাধের প্রমাণ।

তথ্যমন্ত্রী আরও বলেন, হেফাজতে ইসলাম সারাদেশে তান্ডব চালিয়েছে। নিরীহ মানুষের ঘরবাড়ি-সহায়-সম্পত্তি, যানবাহন জ্বালিয়ে দিয়েছে। তারা ভূমি অফিসে আগুন দিয়ে সাধারণ মানুষের জমির দলিলপত্র পুড়িয়েছে।

তিনি বলেন, সূর্য পূর্বদিকে ওঠে তা যেমন সত্য, হেফাজত যে এসব করেছে, সেটাও দিবালোকের মতো সত্য। তারা যতই তা অস্বীকার করুক। সুতরাং এই মিথ্যাবাদী, নষ্ট ও ভন্ড নেতৃত্বের পক্ষ নিয়ে যারা বিবৃতি দেয়, তারাও সেই পর্যায়েই পড়ে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন