© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধান কাটা কর্মসূচি উদ্বোধন করল স্বেচ্ছাসেবক লীগ

শেয়ার করুন:
ধান কাটা কর্মসূচি উদ্বোধন করল স্বেচ্ছাসেবক লীগ

প্রতিকী ছবি

own-reporter
০৩:০১ পিএম | ২৩ এপ্রিল, ২০২১

মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। স্থানীয় আবুল বেপারীর ৬ বিঘা জমির ধান কাটার মধ্যদিয়ে এ কার্যক্রমের সূচনা করে সংগঠনটি।

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে ধানকাটা কর্মসূচি উদ্বোধন করা হয়।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু কর্মসূচির উদ্ধোধন করেন।

এসময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহবানে করোনায় ঘরবন্দী কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। যেকোন দূর্যোগ দুর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, বিশ্ব মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে ধান কাটা কর্মসূচীর শুভ সূচনা করেছে। একই সঙ্গে সারাদেশের স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা অসহায় কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে প্রস্তুত।

এসময় সংগঠনের সহ সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, কাজী মোয়াজ্জেম হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম সাদেক, মহিলা সম্পাদক সালমা হাই টুনি, উপ ধর্ম বিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন বাবর, মুন্সি নজরুল ইসলাম, ফয়সাল, আবু জাফর, কামাল হোসেন রাকিব, সদস্য ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ইসহাক, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিশাদ শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, সিরাজদিখান উপজেল স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামীম চৌধুরী চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন