© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী : ওবায়দুল কাদের

শেয়ার করুন:
বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী : ওবায়দুল কাদের

ফাইল ছবি

own-reporter
০৪:২৮ পিএম | ২৩ এপ্রিল, ২০২১

বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক দানবের পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে হেফাজতের তাণ্ডবের ঘটনার সঙ্গে বিএনপি জড়িত ছিল। সব তথ্য সরকারের কাছে আছে।

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত অসহায়, কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে আজ অবধি মানুষের পাশে থেকে জনগণের আস্থা অর্জন করেছে। চলমান করোনা সংকটেও সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সারাদেশের অসহায় ও দুস্থদের পাশে দাড়িয়েছে।

লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনাকে পরাজিত না করা পর্যন্ত দুস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থ এবং খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চালু রাখতে হবে। যাতে মানুষ কষ্ট না পায়।

ওবায়দুল কাদের বলেন, করোনা মোকাবিলার পাশপাশি উগ্র সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে দিয়ে দেশে অশান্তি করার পায়তারা করছে। বিএনপিকে সমুচিত জবাব দিতে হবে।

রাজধানীর পোস্তগোলায় ইফতার সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন