© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনার সঙ্গে বসবাসের অভ্যাস তৈরি করতে হবে : সেতুমন্ত্রী

শেয়ার করুন:
করোনার সঙ্গে বসবাসের অভ্যাস তৈরি করতে হবে : সেতুমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৪:০৫ পিএম | ২৪ এপ্রিল, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার সঙ্গে বসবাস করার অভ্যাস গড়ে তুলতে হবে। করোনার সাথে লড়াই করার পাশাপাশি দেশের চলমান উন্নয়ন কাজও নিশ্চিত করতে হবে। লকডাউন শিথিল হলেও স্বাস্থ্য বিধি মেনে সবাইকে সব কাজ চালিয়ে যেতে হবে।

শনিবার (২৪ এপ্রিল) সড়ক ও জনপথ বিভাগ বরিশাল জোনের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন তিনি। সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন সেতুমন্ত্রী।

এ সময় তিনি বলেন, করোনাকাল কবে শেষ হবে তা অনিশ্চিত। করোনার সাথে বসবাসের অভ্যাস করতে গড়ে তুলতে হবে। যারা স্বাস্থ্যবিধি মানবে না, তাদের শাস্তির আওতায় আনতে হবে।

সভায় বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ফোর লেন মহাসড়কের জমি অধিগ্রহণের অগ্রগতি সম্পর্কে সেতুমন্ত্রীকে অবহিত করেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন