রিমান্ড শেষে কারাগারে নিপুণ রায়
ফাইল ছবি
০৬:০৫ পিএম | ২৪ এপ্রিল, ২০২১
বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বেআইনি সমাবেশ, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় তার রিমান্ড শেষ হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিএনপি নেত্রী নিপুণ রায়কে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে যাত্রাবাড়ী থানার মামলায় নিপুণ রায়কে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৮ মার্চ তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
টাইমস/এসএন