© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মদ না পেয়ে স্যানিটাইজার পান, ভারতে ৭ জনের মৃত্যু

শেয়ার করুন:
মদ না পেয়ে স্যানিটাইজার পান, ভারতে ৭ জনের মৃত্যু
international-desk
০৩:০৩ পিএম | ২৫ এপ্রিল, ২০২১

করোনা সংক্রমণের ধাক্কায় নাজেহাল ভারত। দেশটিতে প্রতিদিন লাখ লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। বাড়ছে লাশের সারি। এমন অবস্থা চলাকালেই ভারতে এবার মদ না পেয়ে স্যানিটাইজার পান করে মারা গেছেন ৭ জন।

মহারাষ্ট্রের যাভাৎমাল জেলার বানি গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৃত সাতজনই শ্রমিক।

মহারাষ্ট্র পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, মৃত সাতজন মদ কিনতে না পেরে স্যানিটাইজার পান করেন। এতে তারা সবাই অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর চিকিৎসক সাতজনকেই মৃত ঘোষণা করেন।

এর আগেও দেশটিতে স্যানিটাইজার পান করে মারা যাওয়ার ঘটনা ঘটেছিল। করোনা সংক্রমণের পর স্যানিটাইজার পান করে এ পর্যন্ত ভারতে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন