আবারও ৭ দিনের রিমান্ডে মাওলানা মামুনুল
ফাইল ছবি
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটি যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের আরও ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মতিঝিলের শাপলা চত্ত্বর ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী শুনানি শেষে পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
গত ১৯ এপ্রিল ২০২০ সালে মোহাম্মদপুর থানার একটি ভাংচুর ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার তদন্ত তর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সাজেদুল হক রিমান্ড আবেদন করেন।
এর আগে গত ১৮ এপ্রিল দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।
টাইমস/এসএন