© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০২২ সালেই স্বাভাবিক হবে বিশ্ব: বিল গেটস

শেয়ার করুন:
২০২২ সালেই স্বাভাবিক হবে বিশ্ব: বিল গেটস
international-desk
০৪:০৯ পিএম | ২৭ এপ্রিল, ২০২১

২০২২ সালের মধ্যেই পৃথিবী স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে মনে করেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস। এর আগেও তিনি তার এই আশার কথা জানিয়েছিলেন। তার মতে, এই সময়ের মধ্যেই বিশ্বের দেশগুলোতে কোভিড ভ্যাকসিন সহজলভ্য হয়ে যাবে আর বিশ্ব কোভিডমুক্ত হতে পারবে।

সোমবার (২৬ এপ্রিল) এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তবে আগামী বছরও কোভিডের প্রকোপ থাকবে বলেও মনে করেন তিনি।

৬৫ বছর বয়সি বিল গেটস বলেন, আমাদেরকে এখনই পরবর্তী মহামারির জন্য প্রস্তুতি নিতে হবে। তার আশঙ্কা, মানুষ কোভিড মুক্ত হওয়ার পর এর ভয়াবহতার কথা ভুলে যাবে।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন