বিএনপি বিকারগ্রস্থ ও দুষ্কৃতিকারীদের পক্ষে : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বিকারগ্রস্থ এবং দুষ্কৃতিকারীদের পক্ষে। সরকার কখনোও দুষ্কৃতিকারীদের পক্ষে ছিল না, এখনও নেই।
বুধবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিবের বক্তব্য 'জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্থ হয়ে পড়েছে’ বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, সরকার নয়, বরং বিএনপিই বিকারগ্রস্থ হয়ে পড়েছে। এজন্য তারা নানা উল্টাপাল্টা কথা বলছে। আপনারা দেখেছেন করোনার টিকা নিয়ে তারা কিভাবে বিভ্রান্তি ছড়িয়েছে। বিএনপি এখনও সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সবসময় দুষ্কৃতিকারীদের পক্ষে থাকে। তাদের নিজেদের দলে আগুনসন্ত্রাসী ও সন্ত্রাসী রয়েছে, যারা মানুষের সম্পত্তিতে আগুন দেয়। যে কারণে বিএনপি সবসময় দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীদের পক্ষ নেয়।
টাইমস/এসএন