মিয়ানমারে জান্তা সরকারের দুটি বিমানঘাঁটিতে হামলা
ছবি- সংগৃহিত
মিয়ানমারের দুটি বিমান ঘাঁটিতে ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটেছে। তবে কারা হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। অজ্ঞাত স্থান থেকে বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে দুটি বিমান ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোররাতে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর মাগওয়ের নিকটবর্তী বিমানঘাঁটিতে প্রথম রকেট হামলার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরে মাগওয়ের উত্তরপূর্বে দেশটির প্রধান বিমানঘাঁটিগুলোর অন্যতম মেইকতিলায় পাঁচটি রকেট হামলা চালানো হয়।
এঘটনার পর দেশটির জান্তা সরকার মিয়ানমার জুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। জারি করেছে বিশেষ সতর্কতা।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে তিন মাস ধরে সামরিক সরকার ক্ষমতা দখল করে আছে। এ নিয়ে দেশটিতে জান্তা বিরোধী বিক্ষোভ চলছে। তবে এতদিন বিক্ষোভের মধ্যে জান্তা বিরোধী আন্দোলন সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে তা সশস্ত্র প্রতিরোধের দিকে এগিয়ে যাচ্ছে।
টাইমস/এসএন