© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে একদিনে করোনায় মৃত্যু সাড়ে তিন হাজার

শেয়ার করুন:
ভারতে একদিনে করোনায় মৃত্যু সাড়ে তিন হাজার

প্রতিকী ছবি

international-desk
০৩:০১ পিএম | ৩০ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসে বিপর্যস্থ ভারত। গত এক সপ্তাহে দেশটিতে প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হচ্ছেন প্রতিদিন গড়ে দুই লাখের বেশি মানুষ। শুক্রবারও (৩০ এপ্রিল) ভারতে একদিনে ৩ হাজার ৪৯৮ জন করোনায় প্রাণ হারিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জন আক্রান্ত হয়েছেন। যা ভারতের ইতিহাসে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ১ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬ জন।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, দেশটির দিল্লি, কর্নাটক, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় ও গুজরাটে করোনা ভয়ঙ্কর আকার ধারণ করছে। এছাড়া দেশটির অন্যান্য রাজ্যেও আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ শুরু হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন