© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মামুনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দিলেন সেই ঝর্ণা

শেয়ার করুন:
মামুনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দিলেন সেই ঝর্ণা

ফাইল ছবি

own-reporter
০৩:২৭ পিএম | ৩০ এপ্রিল, ২০২১

হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুর হকের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা করেছেন তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আর ঝর্ণা। নারায়ণগঞ্জ থানায় শুক্রবার (৩০ এপ্রিল) মামলাটি করেছেন ওই নারী।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এসপি জায়েদুর রহমান জানান, জান্নাত আর ঝর্ণার ধর্ষণ মামলায় মামুনুল হককে গ্রেপ্তার দেখানো হবে। মামলার বাদী ঝর্ণাকে মেডিকেল টেস্টের জন্য নারায়ণগঞ্জের সিভিল সার্জনের কার্যালয়ে নেয়া হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, রিসোর্টকাণ্ডের পর নিজের পরিচিতদের বাসায় ঝর্ণাকে জোরপূর্বক আটকে রাখেন মাওলানা মামুনুল হক। এ সময় ঝর্ণাকে তার বাবা-মার সঙ্গেও যোগাযোগ করতে দেয়া হয়নি।

মামলায় আরও বলা হয়েছে, প্রথম স্বামী শহীদুলের সঙ্গে সংসার ভাঙার মাস্টারমাইন্ড ছিলেন মামুনুল হক।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল হেফাজত ইসলামের সাবেক কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে নারীসহ ধরা পড়েন। জান্নাত আর ঝর্ণা নামের ওই নারীকে মামুনুল হক নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন