© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রওশন এরশাদ

শেয়ার করুন:
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রওশন এরশাদ

ফাইল ছবি

own-reporter
০৩:৪৯ পিএম | ৩০ এপ্রিল, ২০২১

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে অসুস্থ হওয়ার পর তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয়েছে।

জাতীয় পার্টি ও রওশন এরশাদের পরিবার সূত্রে জানা গেছে, রোজা রাখার কারণে প্রচণ্ড গরমে তিনি পানিশূণ্যতায় ভুগে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার পর করোনা টেস্টে রিপোর্ট নেগেটিভ এসেছে।

রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি (সাদ এরশাদ) গণমাধ্যমকে বলেন, হাসপাতালে ভর্তির পর রওশন এরশাদ এখন সুস্থ আছেন। দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চাই।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন