© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকার পানি ঘোলা করে খায় : মির্জা ফখরুল

শেয়ার করুন:
সরকার পানি ঘোলা করে খায় : মির্জা ফখরুল

ফাইল ছবি

own-reporter
০৭:১৭ পিএম | ৩০ এপ্রিল, ২০২১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ঘোলা করে পানি খায়। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এই সরকারের হাত থেকে পরিত্রাণ পেতেই হবে।

শুক্রবার (৩০ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ‘গুম-খুন-নির্যাতিত পরিবার’কে ঈদের শুভেচ্ছা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দেড় বছর আগে আমরা বলেছিলাম সরকার মাত্র একটা সোর্স থেকে টিকা আনতে যাচ্ছে। এখন সেই কথা প্রমাণ হয়েছে। সরকার নিজেদের স্বার্থে টিকা এনেছে। আমরা সে সময় বলেছিলাম, ভারতের পাশাপাশি চীন ও রাশিয়া থেকেও টিকা আনার ব্যবস্থা রাখতে। সরকার সে সময় আমাদের কথা গুরুত্ব দেয়নি। কিন্তু দেড় বছর পর সরকার আবার আমাদের সেই কথাতেই ফিরে এসেছে।

মির্জা ফখরুল বলেন, টিকা ক্রয়ের ব্যাপারে সরকার সেই পানিই খেয়েছে, তবে তা ঘোলা করে খেয়েছে। সরকার শুধু একটা কোম্পানিকে বিশেষ সুবিধা দিতে ও ওই কোম্পানীকে দুর্নীতি করার সুযোগ করে দিতেই টিকা কেনার জন্য বিকল্প সোর্স রাখেনি।

এসময় ‘গুম-খুন ও নির্যাতিত’ পরিবারের সদস্যদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, প্রতি বছর এ ধরনের অনুষ্ঠান আমাদের আবেগাপ্লুত করে। সরকার নিরীহ মানুষদের গুম করেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে খুন করে গুম করে দমনপীড়ন চালিয়েছে। যেসব পরিবার গুম-খুনের ভুক্তভোগী, তাদের যে ক্ষতি হয়েছে, তা পুরণ করার ক্ষমতা কারও নেই। তা সম্ভবও নয়। আপনাদের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণ করার শক্তি আমাদের নেই।

বিএনপি মহাসচিব বলেন, একটি ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি আমাদের সব অর্জন ধ্বংস করে দিয়ে মানুষের প্রতি জুলুম শুরু করেছে। মানুষের ভালোবাসা না নিয়ে এই সরকার অস্ত্রের শাসন চালু করেছে। দেশের মানুষের স্বপ্নগুলো সরকার শেষ করে দিচ্ছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন