নির্বাচনী দায়িত্ব পালনে গিয়ে করোনায় ৭০০ শিক্ষকের মৃত্যু
প্রতিকী ছবি
০৪:২১ পিএম | ০১ মে, ২০২১
নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে ৭০০ শিক্ষকের মৃত্যু হয়েছে। ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। উত্তরপ্রদেশ রাজ্যের শিক্ষকদের একটি সংগঠন বিষয়টি নিশ্চিত করেছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দেশটিতে শুরু হওয়া চার দফার নির্বাচনে দায়িত্ব পালন করেছেন হাজার হাজার শিক্ষক। উত্তরপ্রদেশে শিক্ষকদের অধিকাংশই করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে শনিবারও (১ মে) ভারতে সাড়ে তিন হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশটিতে আরও ৩ লাখ ৮৬ হাজার নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
টাইমস/এসএন