© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেসবুক টুইটারে আমার নামে ২০১টি ভুয়া আইডি : সেতুমন্ত্রী

শেয়ার করুন:
ফেসবুক টুইটারে আমার নামে ২০১টি ভুয়া আইডি : সেতুমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৫:২৭ পিএম | ০১ মে, ২০২১

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নামে ২০১টি ভুয়া আইডি রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এসব ভুয়া আইডি থেকে কেউ কেউ উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করছে, যা আইনসিদ্ধ নয়।

শনিবার (১ মে) সকালে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে অংশ নিযে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে আমি যে আইডি ব্যবহার করছি সেটা ভেরিফায়েড ফেসবুক আইডি। এই আইডি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে থাকা অন্য সকল আইডি ভুয়া। সবাইকে অনুরোধ করব, আপনারা আমার নামে সচল থাকা ভুয়া আইডিগুলোতে লাইক কমেন্টস করবেন না। কেউ বিভ্রান্ত হবেন না।

এর আগে গত ২৪ এপ্রিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে ওবায়দুল কাদেরের নামে ফেসবুকে ভুয়া আইডির ব্যাপারে জনগণকে সতর্ক করা হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন