আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ৩০
ছবি- সংগৃহিত
আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে ৩০ জন নিহত হয়েছেন। দেশটির লোগোর প্রদেশের রাজধানী পুল ই আলমের একটি রেস্টুরেন্টে এঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন ৯০ জন।
শুক্রবার (১ মে) স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই অতিথিশালার পাশাপাশি পার্শ্ববর্তী আরও কয়েকটি ভবনের ছাদ ধসে পড়ে। এতে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন অনেকেই। নিহতদের মধ্যে একাধিক হাইস্কুল শিক্ষার্থী রয়েছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আনান রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণে একটি হাসপাতাল ও বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। বাড়িগুলোর ছাদ ধসে পড়েছে। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন। উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।
সম্প্রতি মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর থেকেই দেশটিতে জঙ্গি হামলা ও বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ব্যাপক হারে বেড়ে গেছে। এ নিয়ে দেশটিতে উদ্বেগ দেখা দিয়েছে।
টাইমস/এসএন