© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মামুনুলকে ২৪ দিনের রিমান্ডে চায় গোয়েন্দারা

শেয়ার করুন:
মামুনুলকে ২৪ দিনের রিমান্ডে চায় গোয়েন্দারা

ফাইল ছবি

own-reporter
০৩:০০ পিএম | ০২ মে, ২০২১

হেফাজতের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে ২৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পৃথক তিনটি মামলায় তার বিরুদ্ধে পৃথম পৃথম মেয়াদে রিমান্ড আবেদন করে ডিবি।

জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা জান্নাত আর ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলায় পুলিশ মামুনুল হকের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়েছে। এছাড়া রয়্যাল রিসোর্ট কান্ডে ৭ দিনের এবং উপজেলা আওয়ামী লীগের অফিস ভাংচুরের মামলায় আরও ৭ দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম গণমাধ্যমকে জানান, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তদন্তাধীন ঝর্ণার মামলায় ১০ দিন, ডিবির তদন্তে থাকা রিসোর্ট কাণ্ডের মামলা ও আওয়ামী লীগের অফিসে হামলা মামলায় পৃথকভাবে ৭ দিন করে ১৪ দিনসহ মোট ২৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, গত মাসের শুরুর দিকে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে জান্নাত আর ঝর্ণা নামের এক নারীসহ আটক হন মামুনুল হক। ওই নারীকে মামুনুল নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন। তবে গত শনিবার মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা দিয়েছেন জান্নাত আরা ঝর্ণা।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন