© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুনিয়ার মৃত্যু : এবার হুইপপুত্র শারুন চৌধুরীর নামে মামলা

শেয়ার করুন:
মুনিয়ার মৃত্যু : এবার হুইপপুত্র শারুন চৌধুরীর নামে মামলা

ছবি- মোসারাত জাহান মুনিয়া ও শারুন চৌধুরী

own-reporter
০৪:৪২ পিএম | ০২ মে, ২০২১

সম্প্রতি রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন মুনিয়ার বড় বোন।

এবার একই ঘটনায় সরকার দলীয় হুইপ ও চট্টগ্রামের সাংসদ সামশুল হক চৌধুরীর ছেলে শারুন চৌধুরীর নামে আত্মহত্যায় প্ররোচনার মামলা দিয়েছেন মুনিয়ার ভাই। একই ঘটনায় দ্বিতীয় মামলার দায়ের ও হুইপপুত্রকে আসামি করায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২ মে) শারুন চৌধুরীর নামে এ মামলা দায়ের করা হয়।

এর আগে গত ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই মুনিয়ার বড় বোন বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে একমাত্র আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মুনিয়ার সঙ্গে হুইপপুত্র শারুনের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট চিত্র ছড়িয়ে পড়ে। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে জল্পনা শুরু হয়।

স্ক্রিনশট ছড়িয়ে পড়ার ঘটনায় শারুন চৌধুরী গণমাধ্যমকে বলেন, স্ক্রিনশটগুলো কে ছড়িয়েছে আমার জানা নেই। এগুলো সঠিক নয়। তবে মোসারাত জাহান মুনিয়ার সঙ্গে আমার পরিচয় ছিল। এক বছর আগে মুনিয়া ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি এর বেশি কিছু জানি না।

শারুন চৌধুরী আরও বলেন, আমার নামে যে স্ক্রিনশটগুলো ছড়ানো হচ্ছে, তা মিথ্যা ও ভুয়া। আমার সঙ্গে মুনিয়ার কখনোই এধরণের কথাবার্তা হয়নি। প্রয়োজনে স্ক্রিনশটগুলোর ওপর অধিকতর তদন্তের দাবি জানাচ্ছি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন