© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্ত্রাসী হামলায় নাইজারে ১৬ সেনা নিহত

শেয়ার করুন:
সন্ত্রাসী হামলায় নাইজারে ১৬ সেনা নিহত

ছবি- সংগৃহিত

international-desk
০৬:২৩ পিএম | ০৩ মে, ২০২১

বন্দুকধারীদের অতর্কিত হামলায় পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলের তাহৌয়া অঞ্চলে শনিবার (১ মে) বিকালে সেনাবাহিনীর একটি টহল দলের এ হামলার ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাদের টহল দলের ওপর হামলার ঘটনায় কারা জড়িত তা এখনও জানাতে পারেনি নাইজার সরকার। তবে দেশটির সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র রয়টার্সকে জানিয়েছে, এলাকাটিতে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি গোষ্ঠীগুলোর আধিপত্য রয়েছে। কাজেই এ হামলার পেছনে তাদের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার।

এর আগে গত মার্চ মাসেও এ এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৩৭ জন বেসামরিক লোক নিহত হয়েছিল।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন