© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জোটবদ্ধ নির্বাচনে শরিকদের ৭০ আসন দেয়া হবে: কাদের

শেয়ার করুন:
জোটবদ্ধ নির্বাচনে শরিকদের ৭০ আসন দেয়া হবে: কাদের
central-desk
০৯:৫৪ পিএম | ১৫ নভেম্বর, ২০১৮

আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে যুক্তফ্রন্টের যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, জোটবদ্ধ নির্বাচনে জোটের শরিকদের আনুমানিক ৬৫-৭০ আসন দেয়া হবে। তবে শরিকদের সিটের সংখ্যা বাড়তে পারে, আবার কমতেও পারে। এ সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রেস ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের শরিক দলগুলো কয়েকজন ‘ইলেকটেবল ক্যান্ডিডেট’ দিতে চান। আওয়ামী লীগেও যারা ‘ইলেকটেবল ক্যান্ডিডেট’ তারা মনোনীত হবেন।

শিগগিরই দলের ইশতিহার প্রকাশ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন