© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসার জীবনের ইতি টানছেন বিল গেটস

শেয়ার করুন:
সংসার জীবনের ইতি টানছেন বিল গেটস
international-desk
০৩:০৪ পিএম | ০৪ মে, ২০২১

২৭ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস। সোমবার (৩ মে) যৌথ এক টুইট বার্তায় বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন তারা।

বিবৃতিতে বলা হয়, অনেক চিন্তাভাবনার পর আমরা আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। বিগত ২৭ বছরে আমরা দারুণ তিন জন সন্তান বড় করেছি এবং বিশ্বজুড়ে মানুষদের একটি স্বাস্থ্যকর জীবন ব্যবস্থা দিতে একটি ফাউন্ডেশন গড়ে তুলেছি। আমরা সেই মিশন এ বিশ্বাস করি এবং ফাউন্ডেশনের জন্য একত্রে কাজ করে যাবো।

বিবাহ বিচ্ছেদের এমন সময়ে নিজেদের ব্যক্তি গোপনীয়তা কাম্য করেছেন এই দম্পতি। গেটস দম্পতি লেখেন, আমরা আমাদের যে নতুন জীবন শুরু করতে যাচ্ছি সেখানে আমাদের পরিবারের গোপনীয়তা এবং (নিজেদের মতো করে থাকার) স্থান চাচ্ছি।

আশির দশকের শেষ দিকে মেলিন্ডা যখন বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফটে যোগ দেন, তখন থেকে তাদের পরিচয়। সাত বছর প্রেমের পর ১৯৯৪ সালে তারা বিয়ে করেন। এই দম্পতির তিন সন্তান রয়েছে।

বিবাহ বিচ্ছেদের এই সিদ্ধান্তের অর্থনৈতিক কী প্রভাব পড়বে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

২০০০ সালে প্রতিষ্ঠিত সিয়াটল-ভিত্তিক অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার ও ট্রাস্টি তারা।

সর্বশেষ হালনাগাদ আর্থিক বিবরণী অনুযায়ী, ২০১৯ সাল শেষে ফাউন্ডেশনের মোট সম্পদের পরিমাণ ৪ হাজার ৩৩০ কোটি ডলার।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন