© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক মাস পর সুখবর পেলেন খালেদা জিয়া

শেয়ার করুন:
এক মাস পর সুখবর পেলেন খালেদা জিয়া

ফাইল ছবি

own-reporter
০৪:৪৪ পিএম | ০৬ মে, ২০২১

প্রায় একমাস পর করোনামুক্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তৃতীয়বারের মাথায় তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট বৃহস্পতিবার সকালে প্রকাশ করা হয়েছে। এতে ফলাফল নেগেটিভ এসেছে।

দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে গুলশানের বাসা ‘ফিরোজা’য় চিকিৎসা নেন খালেদা জিয়া। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকরি নেতৃত্বে চলে তার চিকিৎসা।

করোনা আক্রান্তের ১৪ দিন পার হওয়ার পর দ্বিতীয়বারের পরীক্ষায় খালেদা জিয়ার করোনা টেস্ট করা হলে তা ফের পজিটিভ আসে। এরপর ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শ্বাসকষ্ট দেখা দেয়ায় সিসিইউতে ভর্তি হন খালেদা জিয়া।

পরে খালেদা জিয়ার চিকিৎসায় অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

এদিকে মেডিকেল বোর্ড জানিয়েছে, বিএনপি চেয়ারপারসনের দেহে করোনার কিছু উপসর্গ দেখা দিয়েছে। তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেয়া প্রয়োজন। এরই মধ্যে খালেদা জিয়ার ভাই ইস্কান্দার মির্জা সরকারের কাছে খালেদাকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে আবেদন করেছেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন