© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার নেপালে ছড়িয়ে পড়েছে করোনার ভয়াল রূপ

শেয়ার করুন:
এবার নেপালে ছড়িয়ে পড়েছে করোনার ভয়াল রূপ
international-desk
০৮:০৬ পিএম | ০৬ মে, ২০২১

করোনা দ্বিতীয় ঢেউ লণ্ডভণ্ড করে দিয়েছে ভারত। এবার করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়েছে নেপালে। দাবানলের মতো সংক্রমণ ছড়াচ্ছে করোনা। ভারতের প্রতিবেশি দেশটিতে গত ২৪ ঘন্টায় ৫৮ জনের মৃত্যু হয়েছে।

নেপালের গণমাধ্যমগুলো বলছে, দেশটিতে প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা রোগী। এমনকি হিমালয়েও ছড়িয়ে পড়েছে করোনা। এখন পর্যন্ত ১৭ জন পর্বতারোহী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উদ্বেগের মধ্যে পড়েছে নেপাল সরকার।

গণমাধ্যমগুলো বলছে, নেপালের আয়ের বড় উৎস পর্যটন খাত। আর দেশটির পর্যটন খাতের ৮০ শতাংশই এভারেস্ট কেন্দ্রিক। কারণ প্রতি মাসেই হাজার হাজার পর্যটক নেপাল ভ্রমণ করেন।

কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নেপালের এভারেস্ট পর্বতশৃঙ্গ বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। এতে করে দেশটিতে বিপুল সংখ্যক পর্যটক আটকা পড়েছেন। অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি দিনদিন আরও খারাপের দিকে যাচ্ছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন