© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যেকোনো সময় দেশ ছাড়বেন খালেদা

শেয়ার করুন:
যেকোনো সময় দেশ ছাড়বেন খালেদা

ফাইল ছবি

own-reporter
০২:৫৯ পিএম | ০৭ মে, ২০২১

করোনামুক্ত হলেও শারীরিক নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য খালেদাকে বিদেশে নিতে চায় তার পরিবার। এরই মধ্যে সরকারের কাছে আবেদনও করেছেন খালেদা জিয়ার ছোট ভাই। বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাওয়ার আবেদনের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে সরকার। তবে এখনও অনুমোদন দেয়া হয়নি।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সরকারের ইতিবাচক মনোভাব জানতে পেরে এরই মধ্যে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি ও তার পরিবার। খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নিতে চান। কারণ সেখানে তার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান রয়েছেন।

জানা গেছে, সরকারের অনুমতি পেলে যেকোনো সময় খালেদাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তার স্বজনরা। খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের সদস্যরা। তবে তার সফরসঙ্গী আরও বাড়তে পারে বলে দলের একটি ঘনিষ্ট সূত্র জানিয়েছে।

বিএনপির একটি সূত্র বলছে, খালেদা জিয়াকে নিয়ে লন্ডন যাবেন তার ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা। এ ছাড়া ব্যক্তিগত চিকিৎসক ও গৃহকর্মী ফাতেমাও লন্ডনে যাচ্ছেন।

এদিকে বিদেশে যাওয়ার জন্য খালেদার আবেদনের ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্যে বিদেশে নিতে পরিবারের আবেদন পেয়েছি। এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন