© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশিদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

শেয়ার করুন:
বাংলাদেশিদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

প্রতিকী ছবি

international-desk
০৬:০৩ পিএম | ০৭ মে, ২০২১

বাংলাদেশি নাগরিকদের ওপর মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। শুক্রবার (৭ মে) এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ মালয়েশিয়া হাইকমিশন।

হাইকমিশনের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। আগামী ৮ মে (শনিবার) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সূত্রটি আরও জানায়, বাংলাদেশি নাগরিকরা বিমানে ট্রানজিটেও মালয়েশিয়া ভ্রমণ করতে পারবেন না। তবে বাংলাদেশে অবস্থানরত মালয়েশিয়ানরা নিজ দেশে প্রবেশ করতে পারবেন। তবে তাদেরকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন