© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওবায়দুল কাদেরের ‌উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ সিনেমার কাজ শুরু

শেয়ার করুন:
ওবায়দুল কাদেরের ‌উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ সিনেমার কাজ শুরু
entertainment-desk
০২:৫৫ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ সিনেমার শ্যূটিং শুরু হয়েছে। ছবিটির গল্প তৈরি হয়েছে একটি চরের মানুষদের জীবন ব্যবস্থা নিয়ে।

৬ ফেব্রুয়ারি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাঙচিল এলাকায় এই সিনেমার শুটিং শুরু হয়েছে। চলবে ৮ দিন।

সিনেমাটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। সিনেমাটিতে নায়ক চরিত্রে ফেরদৌস আর নায়িকা হিসেবে দেখা যাবে পূর্ণিমাকে। ছবিতে ফেরদৌস সাংবাদিক চরিত্রে ও নায়িকা পূর্ণিমা একজন এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়াও অতিথি শিল্পী হিসাবে থাকছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটির চিত্রনাট্য লিখেছেন মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়।

পরিচালক নঈম জানান, মার্চের শেষ দিকে সিনেমার শুটিংয়ের কাজ শেষ হবে। এ বছরের মাঝামাঝি ছবিটি মুক্তি দিতে পাওয়া সম্ভাবনা আছে বলে তিনি জানান।

এর আগে ২০১৪ সালে প্রকাশিত হয় ওবায়দুল কাদেরের উপন্যাস গাঙচিল।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন