খালেদা জিয়াকে নিয়ে বিদ্রূপাত্মক কথা বলছেন মন্ত্রীরা : ফখরুল
ফাইল ছবি
অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে নিয়ে সরকারের মন্ত্রীরা বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মন্ত্রীরা বেগম খালেদা জিয়াকে নিয়ে বিদ্রূপ করে কথা বলছেন। এটা দুঃখজনক ও নিন্দনীয়।
রোববার (৯ মে) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
সরকারের মন্ত্রীদের উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, আপনারা শালীনতা ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে কথা বলুন। আজকের দিনটিই শেষ নয়, দয়া করে বিদ্রূপাত্মক কথা বলবেন না। আপনারাও অসুস্থ হতে পারেন, দিন সবার সবসময় একরমক যায় না।
মির্জা ফখরুল আরও বলেন, বেগম খালেদা জিয়া বয়স্ক হওয়ায় তিনি করোনা পরবর্তী শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুকথা বলেই যাচ্ছেন।
টাইমস/এসএন