© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মমতাকে বিএনপির অভিনন্দন

শেয়ার করুন:
মমতাকে বিএনপির অভিনন্দন

ফাইল ছবি

own-reporter
০৪:৩০ পিএম | ০৯ মে, ২০২১

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছে বিএনপি। টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় মমতাকে অভিনন্দন জানানো হয়।

শনিবার (৮ মে) বিকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা থেকে মমতাকে অভিনন্দন জানানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়। পরে রোববার (৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সাম্প্রদায়িকতাকে পরাজিত করে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক শক্তি পশ্চিমবঙ্গের হাল ধরেছে। মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরে পশ্চিমবঙ্গের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। তাই মমতা বন্দোপাধ্যায় ও তার মাধ্যমে পশ্চিমবঙ্গের জনগণকে অভিনন্দন জানাচ্ছি।

শনিবারের ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন