খালেদা জিয়ার সঠিক জন্মদিন প্রকাশিত : ওবায়দুল কাদের
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার জন্মদিন ১৫ আগস্ট নয়, তার জন্মদিন মূলত ৮ মে। করোনা টেস্টের রিপোর্টে খালেদা জিয়ার জন্মদিনের আসল তথ্য প্রকাশ্যে এসেছে।
সোমবার (১০ মে) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, এতোদিন জন্মদিন নিয়ে খালেদা জিয়া জাতিকে অন্ধকারে রেখেছিলেন। অবশেষে করোনা টেস্ট রিপোর্টে তার জন্মদিনের সঠিক তথ্য প্রকাশিত হলো। প্রকৃতপক্ষে তার জন্মদিন ৮ মে। যা তার করোনা টেস্ট রিপোর্টে প্রকাশ পেয়েছে।
এদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্টের একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, খালেদা জিয়ার জন্মদিন ১৯৪৬ সালের ৮ মে।
টাইমস/এসএন