© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিতু হত্যা: সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার রিমান্ডে

শেয়ার করুন:
মিতু হত্যা: সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার রিমান্ডে

ফাইল ছবি

own-reporter-chattogram
০৪:১৯ পিএম | ১২ মে, ২০২১

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী ও সাবেক পুলিশ কর্মকর্তা মো. বাবুল আক্তারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন দুপুর পৌনে ৩টার দিকে বাবুল আক্তারকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

বুধবার (১২ মে) দুপুরে চট্টগ্রাম মহানগর আদালতের ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে বাবুল আক্তারের পক্ষে শুনানি করেন আইনজীবী আরিফুর রহমান। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত বাবুল আক্তারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।

এদিকে একই দিন দুপুর ১২টার দিকে মেয়ে হত্যার ঘটনায় মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলায় বাবুল আক্তারকে আসামি করা হয়েছে। পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন