মিতু হত্যা: বাবুল আক্তারের পর গ্রেপ্তার হলেন সাইদুল
প্রতিকী ছবি
০৫:৩৯ পিএম | ১৩ মে, ২০২১
চট্টগ্রামের পাঁচলাইশে চাঞ্চল্যকর মাহমুদা খাতুন মিতু হত্যার মামলার অপর আসামি সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কমান্ডার মেজর মুশফিক গণমাধ্যমকে জানান, বুধবার (১২ মে) সকাল ১০ দিকে রাঙ্গুনিয়ার রানীরহাট বাজার থেকে সাইদুল ওরফে শাক্কুকে গ্রেপ্তার করে র্যাব।
এর আগে বুধবার সকালে পাঁচলাইশ থানায় মিতু হত্যার ঘটনায় তার স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে আসামি করে মামলা করেন মিতুর বাবা। একই মামলায় এজাহারভুক্ত দুই নম্বর আসামি সাইদুল ইসলাম ওরডে শাক্কু।
টাইমস/এসএন