© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলের বিপক্ষে মার্কিনিদের বিক্ষোভ

শেয়ার করুন:
ইসরায়েলের বিপক্ষে মার্কিনিদের বিক্ষোভ
international-desk
০৩:৫৮ পিএম | ১৬ মে, ২০২১

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৫ মে) রাজধানী ওয়াশিংটন ডিসিতে ওই বিক্ষোভে অংশ নেন অভিবাসী ফিলিস্তিনি, অন্যান্য আরব অভিবাসী এবং যুদ্ধবিরোধী হাজার মার্কিনি।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনিদের পক্ষে, যুদ্ধবিরোধী বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এরমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছবি সংম্বলিত ‘ওয়ান্ডেট ফর জেনোসাইড’ (গণহত্যার জন্য ধরিয়ে দিন) প্ল্যাকার্ডটি সবার দৃষ্টি আকর্ষণ করে। এছাড়াও বিক্ষোভকারীরা ‘ওয়ার্ল্ড স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন’ (পৃথিবী ফিলিস্তিনের সঙ্গে আছে), ইসরায়েলি বর্বরতার ছবি সম্বলিত ‘হাউ ডু ইউ ফিল’ (আপনার কেমন লাগছে) ইত্যাদি প্ল্যাকার্ড বহন করেন।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, তারা আশা করেছিলেন- বাইডেনের প্রশাসন এই সংঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে। কিন্তু বাইডেনের নীতি বিগত কয়েক বছরের ট্রাম্প প্রশাসন বা অন্যান্য প্রশাসনের নীতির চেয়ে আলাদা কিছু নয়।

ওয়াশিংটন ডিসি ছাড়াও শিকাগো, কলোরাডো, নিউইয়র্কেও ইসরায়েলি বর্বরতা বিরোধী বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন