© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজায় রাতভর ইসরাইলের হামলা

শেয়ার করুন:
গাজায় রাতভর ইসরাইলের হামলা
international-desk
১১:০৯ এএম | ১৭ মে, ২০২১

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। টানা অষ্টম দিনের মতো গতকালও রাতভর হামলা চালায় দেশটি। এদিকে হামাসও রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের শহরগুলোয়। তবে সোমবার সকালের হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাজার রাস্তা, ভবন, হামাসের প্রশিক্ষণ শিবির ও ঘরবাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের বেশির ভাগ জায়গায় রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসীদের লক্ষ্য করে এসব হামলা হয়েছে। তাদের দাবি, গতকাল রোববার গভীর রাতে বিরসেবা ও আশকেলন শহরে গাজা থেকে রকেট হামলা চালানো হয়। এরপরই ইসরায়েল হামলা চালিয়েছে।

এক সপ্তাহ ধরা চলা ইসরায়েলের হামলায় গাজা, পশ্চিম তীরসহ ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় প্রাণহানি বেড়ে দাড়িয়েছে প্রায় ২০০ জনে। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৫৫টিই শিশু। এই পরিস্থিতিতে জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইউরোপীয় ইউনিয়নেরও (ইইউ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে আগামীকাল মঙ্গলবার।

 

টাইমস/এসজে

 

মন্তব্য করুন