© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জর্ডান থেকে ড্রোন ভূপাতিত করার দাবি ইসরাইলের

শেয়ার করুন:
জর্ডান থেকে ড্রোন ভূপাতিত করার দাবি ইসরাইলের
international-desk
১২:০৫ পিএম | ১৯ মে, ২০২১

জর্ডানের দিক থেকে আসা একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। দখলদার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে জর্ডান উপত্যকা দিয়ে ড্রোনটি ইসরায়েলে প্রবেশ করেছিল। পরে সেটি ভূপাতিত করা হয়।

দৈনিক টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ড্রোনটি বেইত শাউন এলাকার ওপর দিয়ে যাচ্ছিল। সেনাবাহিনী ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে। ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ড্রোনটি জর্ডানের দিক থেকে প্রবেশ করলেও এটি কারা পাঠিয়েছে তা স্পষ্ট নয়।

এদিকে ফিলিস্তিনিদের ওপর নতুন করে সর্বাত্মক হামলা শুরুর পর থেকে ইসরাইল সীমান্তের দেশগুলোর জনগণও ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে। অনেকে প্রতিবাদ হিসেবে সীমান্ত অতিক্রম করে ইসরাইলে প্রবেশের চেষ্টা করছে।

গত ১০ মে থেকে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৬১ শিশুসহ ২১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরাইলি আগ্রাসনের পাল্টা জবাব দিচ্ছে ফিলিস্তিনিরাও। এ পর্যন্ত ইসরাইলে ১০ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন