© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমপানের শক্তি নিয়ে ধেঁয়ে আসছে ঘুর্ণিঝড় ‘যশ’

শেয়ার করুন:
আমপানের শক্তি নিয়ে ধেঁয়ে আসছে ঘুর্ণিঝড় ‘যশ’

প্রতিকী ছবি

international-desk
০৫:৪৩ পিএম | ১৯ মে, ২০২১

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা বেড়েই চলেছে। এতে করে উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গোপসাগরের পৃষ্ঠদেশ।

ফলে চলতি সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অঞ্চলে লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার বর্ধিতাংশ পশ্চিববঙ্গ ও বাংলাদেশের সুন্দরবনের ওপর অবস্থান করছে। এ অবস্থায় সুন্দরবন ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে ঘুর্ণিঝড় ‘যশ’। যা সামনে সপ্তাহের শুরুর দিকেই আঘাত হানতে পারে। যার শক্তি হবে সুপার সাইক্লোন আমপানের চেয়েও বেশি।

ভারতের আলিপুর আবহাওয়া অধিদপ্তরের বরাতে দেশটির গণমাধ্যমগুলো বলছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা প্রতিদিনই বাড়ছে ও ঘনিভূত হয়ে শক্তি বৃদ্ধি করছে। এটি দু-একদিনের মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপ নেবে। সামনে সপ্তাহের শুরুর দিকে ঘুর্ণিঝড়টি আমপানের মতো সুপার সাইক্লোনে রূপ নিতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৩ থেকে ২৫ মের মধ্যে ঘূর্ণিঝড়টি সুন্দরবন সংলগ্ন এলাকায় পূর্ণ শক্তি নিয়ে আঘাত হানতে পারে। যা পরে দিক পরিবর্তন করে বাংলাদেশ উপকূলে প্রবেশ করতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ঝড়টির অবস্থা ও গতিপ্রকৃতি বোঝা যাবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন