© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাংবাদিক রোজিনার জামিন শুনানি শেষ, আদেশ রোববার

শেয়ার করুন:
সাংবাদিক রোজিনার জামিন শুনানি শেষ, আদেশ রোববার

ফাইল ছবি

own-reporter
০২:৫৫ পিএম | ২০ মে, ২০২১

সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি শেষ হয়েছে। তবে শুনানি শেষে এখনই কোন আদেশ দেননি আদালত। জামিন শুনানির বিষয়ে আগামী রোববার আদেশ দেয়া হবে বলে আদালত জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ মে) দুপুর ২টায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ’র ভার্চুয়াল আদালতে সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি হয়।

রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার গণমাধ্যমকে বলেন, যতশিগগির সম্ভব আদালত জামিন শুনানির বিষয়ে আদেশ দিবেন। হয়তো দু-একদিনের মধ্যেই আদেশ দেয়া হবে। তবে আদালত সুনির্দিষ্ট করে এ বিষয়ে কিছু বলেননি।

এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১ টার দিকে শুনানি শুরু হয়। আদালতে শুনানি শুরু করেন রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও এহসানুল হক সমাজী ও তাদের সহযোগীরা।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন