© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরাইলকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ বললেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

শেয়ার করুন:
ইসরাইলকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ বললেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
international-desk
০৫:০৬ পিএম | ২০ মে, ২০২১

ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের আচরণকে ‘বর্ণবাদ আচরণ’ হিসেবে আখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইল যে আচরণ করছে, তা বর্ণবাদ যুগের কথা স্মরণ করিয়ে দেয়। ইসরাইলের মতোই বর্ণবাদী অন্যান্য গোষ্ঠীগুলো একসময় দক্ষিণ আফ্রিকায় এমন আচরণ প্রদর্শন করতো।

বুধবার (১৯ মে) এক টেলিভিশন সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন সিরিল রামাপোসা। আল জাজিরার এক প্রতিবেদনে এমন খবর দেয়া হয়েছে।

আল জাজিরা বলছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাপোসা বলেছেন, ইসরাইলিরা যেভাবে ফিলিস্তিনিদের অধিকারকে অস্বীকার করে আসছে, যেভাবে তারা এই অঞ্চলে বোমা হামলা চালিয়ে আসছে, এটিকে সহজেই ‘বর্ণবাদী আচরণ’ বলা যায়। আর সে হিসেবেই ইসরাইলকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করা যেতে পারে।

সিরিল রামাপোসা বলেন, ফিলিস্তিনিরা তাদের নিজস্ব আত্ম-নিয়ন্ত্রণাধিকার চায়, তারা নিজস্ব একটা রাষ্ট্র চায়। তারা তাদের নিজস্ব বিষয়গুলো নিজেরা সমাধান করতে চায় এবং তারা চায় পূর্ণাঙ্গ স্বাধীনতা। যাতে তাদের চলাচলে কোনো সীমাবদ্ধতা না থাকে। কিন্তু ইসরাইল বরাবর ফিলিস্তিনিদের এসব অধিকার ক্ষুন্ন করে চলেছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনের ভূমিতে ইসরাইলের অবৈধ দখল এবং ফিলিস্তিনি জনগণের আত্মমর্যাদা ফিরিয়ে না দিয়ে উল্টো অস্বীকার করলে কখনও শান্তি আসবে না। ফিলিস্তিনিদের দেশ থেকে বের করে দেয়া হচ্ছে, তাদেরকে জোরপূর্বক মাতৃভূমি থেকে তাড়িয়ে দেয়া হচ্ছে। একটি জাতিকে এভাভে নির্মূল করার ইসরাইলি অপচেষ্টা দক্ষিণ আফ্রিকা কখনোই সমর্থন করবে না।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন