এবার তৃতীয় ডোজ প্রয়োগ শুরু করবে যুক্তরাজ্য
ছবি- সংগৃহিত
০৬:৫৪ পিএম | ২০ মে, ২০২১
করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার ভ্যাকসিনের তৃতীয় ডোজ প্রয়োগ শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য। করোনাভাইরাস প্রতিরোধী ৭টি ভ্যাকসিনের মিশ্রনে তৈরি করা হবে বুস্টার ডোজ। আর এই বুস্টার ডোজ তৃতীয় বারের মতো যুক্তরাজ্যের অধিবাসীদের ওপর প্রয়োগ করবে দেশটির সরকার।
রয়টার্স জানিয়েছে, ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা নিয়েছেন এমন ব্যক্তিদের ওপর তৃতীয় ডোজ প্রয়োগ করা হবে। এজন্য খুব শিগগির বাছাই কার্যক্রম শুরু করবে বরিস জনসনের সরকার। শুরু হবে ক্লিনিক্যাল ট্রায়াল।
দেশটির গবেষকদের প্রত্যাশা, ভ্যাকসিনের বুস্টার ডোজটি করোনার যেকোনো ভ্যারিয়েন্ট প্রতিরোধে কার্যকরী হবে। শরৎকালেই বুস্টার ডোজ প্রয়োগ কর্মসূচি শুরু করবে ব্রিটিশ সরকার।
টাইমস/এসএন