দুর্নীতি ও অপরাধ করলে কাউকে ছাড় নয় : ওবায়দুল কাদের
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। সুশাসন নিশ্চিত করতে অপরাধীদের ছাড় দেয়ার কোনও সুযোগ নেই। দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে আওয়ামী লীগ নিজ দলের কাউকেও ছাড় দেবে না।
শুক্রবার (২১ মে) সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় যেতে হলে বিএনপিকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচনে জয়লাভ করার পরই তারা ক্ষমতায় বসতে পারবে। কিন্তু বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ই প্রমাণ করে শেখ হাসিনার জনপ্রিয়তা।
পরবর্তি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে জনগণ আছে। বিএনপি গলবাজি করে দেশে অস্থীতিশীলতা তৈরির পায়তারা করছে। কিন্তু মানুষ তা মানবে না।
এসময় ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি ও অপরাধীদের কোনও প্রশ্রয় দেন না। আওয়ামী লীগ দুর্নীতির বিরুদ্ধে। দলীয় লোকজনকেও ছাড় দেবে না আওয়ামী লীগ।
টাইমস/এসএন