© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা ও সরকার দুটোই দানব : ফখরুল

শেয়ার করুন:
করোনা ও সরকার দুটোই দানব : ফখরুল

ফাইল ছবি

own-reporter
০৪:৪৫ পিএম | ২১ মে, ২০২১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে এখন দুই দানব। একটি করোনা, অন্যটি বর্তমান সরকার। তারা সবকিছু শেষ করে দিচ্ছে। আওয়ামী লীগের লক্ষ্যই হলো গণতন্ত্র ধ্বংস করে দেয়া।

শুক্রবার (২১ মে) খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিস্তারিত গণমাধ্যমকে জানাতে আয়োজিত ব্রিফিংয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, খালেদা জিয়ার শ্বাসকষ্ট নেই। তবে পোস্ট কোভিড জটিলতায় তার হার্ট ও কিডনি আক্রান্ত হয়েছে। এটাই উদ্বেগের বিষয়। এ অবস্থায় তার যে উন্নত চিকিৎসা প্রয়োজন তা দেশে নেই। তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া জরুরি। কিন্তু সরকার সেই অনুমতি দেয়নি। করোনা যেমন দানবীয় রূপ নিয়েছে, সরকারও একই রূপ নিয়েছে।

এসময় সাংবাদিক রোজিনা ইসলামের জামিন বিষয়ে মির্জা ফখরুল বলেন, রোজিনা ইসলামের জামিন অবধারিত ছিল। কিন্তু তাকে জামিন দেয়া হয়নি। এই সরকার বিচার বিভাগসহ সবকিছু ধ্বংস করেছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন