আকাশেই ভেঙে পড়ল মিগ-২১ যুদ্ধবিমান, ভারতীয় পাইলট নিহত
০৫:১৫ পিএম | ২১ মে, ২০২১
এবার আকাশেই বিধ্বস্থ হয়েছে ভারতীয় মিগ-২১ যুদ্ধবিমান। এ দুর্ঘটনায় দেশটির এক তরুণ পাইলটের মৃত্যু হয়েছে। নিহত পাইলট অভিনব চৌধুরী ভারতীয় বিমান বাহিনীর তরুণ স্কোয়াড্রন লিডার ছিলেন।
শুক্রবার (২১ মে) ভোরে পাঞ্জাবের মোগের কাছে মিগ-২১ যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। প্রশিক্ষণ চলাকালে বিমানটি বিধ্বস্থ হয় বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনীর একটি সূত্র।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, শুক্রবার ভোর ৫টার দিকে পাঞ্জাবের মোগের বাঘাপুরানার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামে প্রশিক্ষণ চলাকালে আকাশেই আচমকা ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমানটি। এতে ঘটনাস্থলেই পাইলট অভিনব চৌধুরীর মৃত্যু হয়।
টাইমস/এসএন