© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছেলের সামনে বাবা খুন, এমপি আউয়াল রিমান্ডে

শেয়ার করুন:
ছেলের সামনে বাবা খুন, এমপি আউয়াল রিমান্ডে

ফাইল ছবি

own-reporter
০৬:১৫ পিএম | ২১ মে, ২০২১

রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর ছেলের সামনে যুবক সাহিনুদ্দীনকে কুপিয়ে হত্যা মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি এমএ আউয়ালকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২১ মে) দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এমপি আউয়ালের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এই মামলায় একই দিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে অপর তিন আসামির রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন- সুমন বেপারী, রকি তালুকদার ও মুরাদ।

এর আগে গত ১৬ মে পল্লবীতে নিজ শিশু সন্তানের সামনে চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে যুবক সাহিনুদ্দীনকে হত্যা করে আসামিরা। ওই ঘটনায় সাহিনুদ্দীনের মা আকলিমা বেগম বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি এমএ আউয়ালকে প্রধান আসামি করা হয়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন