ফিলিস্তিনের পক্ষে বের হওয়া মিছিলে বোমা হামলা, পাকিস্তানে নিহত ৬
প্রতিকী ছবি
০৭:৫৮ পিএম | ২১ মে, ২০২১
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলের আফগানিস্তান সীমান্তবর্তী চমন নগরীতে ফিলিস্তিনিদের পক্ষে বের হওয়া মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই।
রয়টার্স বলছে, চমন নগরীতে একটি কট্টর ইসলামপন্থী একটি দল ফিলিস্তিনিদের পক্ষে মিছিল বের করে। মিছিলটি চমননগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিনের মধ্যদিয়ে শেষ হয়।
মিছিল শেষে সবাই যখন বাড়ি ফিরছিলেন, তখন ওই দলের প্রধানের গাড়ি লক্ষ্য করে ভিড়ের মধ্যে একটি মোটরসাইকেল চালিয়ে দেয় দুর্বৃত্তরা। ওই মোটরসাইকেলে বেঁধে রাখা বোমা বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
টাইমস/এসএন