© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আল আকসায় ফিলিস্তিনি আনন্দ মিছিলে ইসরাইলের হামলা

শেয়ার করুন:
আল আকসায় ফিলিস্তিনি আনন্দ মিছিলে ইসরাইলের হামলা

প্রতিকী ছবি

international-desk
০৮:০৯ পিএম | ২১ মে, ২০২১

অস্ত্র বিরতি উপেক্ষা করে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লীদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (২১ মে) জুমার নামাজের পর এ হামলার ঘটনা ঘটে।

রয়টার্স বলছে, জুমার নামাজের পর হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি উদযাপনে আল আকসা প্রাঙ্গণে সমবেত হয় ফিলিস্তিনিরা। এসময় তারা আনন্দ উল্লাস করতে থাকে। এমন সময়ই হামলা শুরু করে ইসরাইলি পুলিশ। তারা স্টান গ্রেনেড, স্মোক বোমা ও টিয়ারসেল ছুঁড়তে থাকে।

এদিকে কাতারের দোহায় বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক শাখার নেতা ইজ্জাত আল-রাসিখ বলেছেন, যুদ্ধ বন্ধ হলেও আমাদের হাত বন্দুকের নলেই রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী ও বিশ্ববাসীর জেনে রাখা উচিত যে, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। আমরা প্রতিরোধের সক্ষমতা নিয়মিতভাবে বাড়াতে থাকবো।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন