ইরানের নতুন অস্ত্র ‘গাজা’
ছবি- সংগৃহিত
এবার বড় আকৃতির ড্রোন তৈরি করে বিশ্বব্যাপী তাক লাগিয়ে দিয়েছে ইরান। স্পেশাল ক্ষমতাসম্পন্ন এই ড্রোনের নাম দেয়া হয়েছে ‘গাজা’। ফিলিস্তিনিদের সঙ্গে গাজা উপত্যকায় ইসরাইলের চলমান সংঘাতের মধ্যেই ইরানের নতুন ড্রোন প্রকাশ্যে আনা ও তার নামকরণ ‘গাজা’ করায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, বড় আকৃতির কৌশলগত ড্রোন ‘গাজা’ উন্মোচনের মধ্যদিয়ে ইরানের ড্রোন শক্তি আরও বেড়ে গেছে।
তিনি আরও বলেন, এই ড্রোন একটানা ৩৫ ঘন্টা আকাশে উড়তে সক্ষম। ৩৫ হাজার ফুট উচ্চতায় গিয়ে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারবে এই ড্রোন। এই ড্রোনটি একবারে ১৩টি মিসাইল বহন করতে পারবে।
আগামী কয়েক মাসের মধ্যেই এই ড্রোনের কার্যকারিতার পরীক্ষা সম্পন্ন হবে এবং তা ইরানের সামরিক বাহিনীতে যুক্ত হবে বলে জানান আইআরজিসির এই জেনারেল।
টাইমস/এসএন