© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিলিস্তিন ও ইসরাইল পৃথক রাষ্ট্র গঠনই সমাধান : বাইডেন

শেয়ার করুন:
ফিলিস্তিন ও ইসরাইল পৃথক রাষ্ট্র গঠনই সমাধান : বাইডেন

ফাইল ছবি

international-desk
০৩:১৭ পিএম | ২২ মে, ২০২১

পৃথক দুই রাষ্ট্র গঠন ছাড়া ফিলিস্তিনে শান্তি ফেরানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন বলেছেন, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি বলবৎ রাখার জন্য আমি প্রার্থনা করছি। তবে ইসরাইলের নিরাপত্তার ব্যাপারে আমার প্রতিশ্রুতির কোনো পরিবর্তন হয়নি।

জো বাইডেন বলেন, একটি বিষয় স্পষ্ট করা দরকার, একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইলের অস্তিত্ব যতদিন না মধ্যপ্রাচ্যে স্বীকৃতি লাভ করছে, ততদিন ওই অঞ্চলে শান্তি আসবে না। তবে আমি আপনাদের বলছি, একটা পরিবর্তন আছে। সেই পরিবর্তন হচ্ছে, ফিলিস্তিন ও ইসরাইল দুটি রাষ্ট্র গঠন। এটা ছাড়া ওই অঞ্চলে শান্তি ফেরানোর আর কোনও পথ নেই।

প্রসঙ্গত ফিলিস্তিনের গাজায় গত ১০ মে থেকে বিমান হামলা চালায় দখলদার ইসরাইল। নারকীয় হামলায় ৬৬ শিশু ও ৩৯ নারীসহ কমপক্ষে ২৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আহত হয়েছেন অন্তত ১ হাজার ৯৪৮ জন ফিলিস্তিনি। গত ১১ দিনের সংঘাত শেষে গত বৃহস্পতিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল ও ফিলিস্তিন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন