© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেতুমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন কাদের মির্জা

শেয়ার করুন:
সেতুমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন কাদের মির্জা
own-reporter
০৭:২৮ পিএম | ২২ মে, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার ছোট ভাই আবদুল কাদের মির্জা। নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর বক্তব্য দিয়ে দেশব্যাপী আলোচিত হয়েছেন।

শনিবার (২২ মে) বিকাল পৌনে চারটার দিকে সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে দেখা করতে যান কাদের মির্জা।

সাক্ষাৎ শেষে মেয়র কাদের মির্জা গণমাধ্যমকে বলেন, মন্ত্রী মহোদয়ের (ওবায়দুল কাদের) সঙ্গে কোম্পানীগঞ্জের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আমাকে সংকট নিরসনে দিকনির্দেশনা দিয়েছেন।

সর্বশেষ গত ৩০ জানুয়ারি বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কাদের মির্জা।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন