© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কা’বার ইমামের ওপর হামলা চেষ্টা, যুবক গ্রেপ্তার

শেয়ার করুন:
কা’বার ইমামের ওপর হামলা চেষ্টা, যুবক গ্রেপ্তার

ছবি- সংগৃহিত

international-desk
০৮:০৪ পিএম | ২২ মে, ২০২১

পবিত্র মক্কার মসজিদুল হারামে ইমামের ওপর হামলার চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করেছে নিরাপত্তারক্ষীরা।

শুক্রবার (২১ মে) কাবা প্রাঙ্গণে জুমার নামাজের খুতবা চলাকালে এ ঘটনা ঘটে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের আগে খুতবা দেয়ার সময় ইমামের দিকে লাঠি হাতে তেড়ে যান এক মুসল্লি। তিনি মসজিদের ভেতরেই অবস্থান করছিলেন। এ সময় ঘটনাস্থলে থাকা নিরাপত্তারক্ষীরা হামলাকারীকে আটক করে।

এঘটনার পর হারামাইন শরিফাইনের অফিসিয়াল টুইটার পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, জুমার আগে কাবার ইমাম শেখ বালিলাহ খুতবা দিচ্ছিলেন। এ সময় ইহরাম বাঁধা এক ব্যক্তি তার দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে যান। ওই সময় তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করে নিরাপত্তারক্ষীরা।

এঘটনায় কেন ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে হামলাকারীকে নিরাপত্তাবাহিনীর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন